২০/০২/২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাসব‍্যাপী হতদরিদ্র ও অসহায়দের মধ‍্যে ইফতার বিতরণ কর্মসূচি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের

পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব‍্যাপী হতদরিদ্র ও অসহায়দের মধ‍্যে ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছেন বিভাগীয় নগরী ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় ওয়াহাব আকন্দ বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির চেয়ারম্যান ও বতর্মান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অতীতের ন্যায় আগামীতেও বিএনপি জনগণের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। কোন অবস্থাতেই জনগণের ভোগান্তি বা হয়রানি সহ্য করা হবে না।

এ সময় নগরীর হতদরিদ্র, অসহায় পরিবারের সদস্যরা এবং শ্রমজীবী পথচারীরা উপস্থিত হয়ে এই ইফতার গ্রহন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারন সম্পাদক মো: রাকিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারন সম্পাদক সামিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন- রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের

দেখুন- বিশুদ্ধ আমলে রামাদান ও মোনাজাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন