০১/০৩/২০২৬, ১৮:৩৩ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৮:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাহাবুব হত্যাকান্ডে জড়িত অভিযোগে আরও একজন গ্ৰেপ্তার

দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুব মোল্লা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২ টার দিকে তাকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সেই ওই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। এর আগে শনিবার রাতে মো: সজল নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ওই যুবক দু’দিনের রিমান্ডে দৌলতপুর থানায় রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাহবুব হত্যা মামলায় এ নিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলাউদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, রাতে মহেশ্বরপাশা এবং তেলীগাতি সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজলের স্বীকারোক্তি মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকান্ডের দিন সজল এবং আলাউদ্দিন একই স্থানে অবস্থান করছিল। তাদের কাজ ছিল খুনীদের তথ্য সরবরাহ করা। তাদের তথ্যের ভিত্তিতে খুনীরা যুবদলের সাবেক নেতা মাহবুব মোল্লাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। তাদের ছোড়া দু’টি গুলি মাহবুবের মাথা এবং মুখের ডান পাশে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত করার জন্য দু’পায়ের রগ কেটে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, দু’জনই হত্যাকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে আমরা সামনের দিকে এগোচ্ছি। তবে অতি শীঘ্রই আমরা খুনীদের কাছে পৌঁছে যেতে পারব। হত্যাকান্ডের ব্যাপারে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো আমরা যাচাই বাচাই করে দেখছি।

পড়ুন:রূপালী ব্যাংকের মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ডে স্থানান্তর

দেখুন: কবি মির্জা রফিকুল হাসানের জন্মদিনে ‘পড়শি বাড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন