অভিনেতা মাহফুজ আহমেদের মা ফজিলাতুন্নেছা মারা গেছেন। কাছের মানুষ হারিয়ে শোকে স্তব্ধ অভিনেতা।
মাহফুজ আহমেদের মায়ের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান।
জানা যায়, আজ রোববার (১৫ মার্চ) বিকাল ৩টায় মারা যান ফজিলাতুন্নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফজিলাতুন্নেছার মরদেহ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামে নেয়া হচ্ছে। সেখানেই মরহুমার প্রয়াত স্বামীর করা মসজিদে জানাজার পর স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
বিজ্ঞাপন


