বিজ্ঞাপন

মা ব্যস্ত থালাবাসন ধোয়ায়, গর্তের পানিতে ডুবে মরল শিশু

নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আনিশা নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিশা ওই গ্রামের আমিরুলের মেয়ে।

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকামল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার রাতের বৃষ্টির কারণে বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে পানি জমেছিল। শিশুটির বাবা আমিরুল পেশায় একজন রিকশাচালক এবং তিনি আজ (রবিবার) সকাল ৯টার দিকে রিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। শিশুটির মায়ের ছয় মাস বয়সী আরেকটি সন্তান রয়েছে এবং পরিবারটি বেশ অভাবগ্রস্ত।

সকালে মা শিশু আনিশাকে প্লেটে ভাত খেতে দিয়ে বাড়ির সামনের সেই গর্তের পানিতে থালাবাসন ধুতে যান। শিশুটি ভাত রেখে গর্তের পানিতে খেলতে যায়। মা নিজের কাজে ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করেননি। কিছুক্ষণ পর মা পেছনে তাকিয়ে দেখেন শিশুটি পানিতে ভাসছে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং বেলা ১১টার দিকে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট (আধুনিক) সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এসআই আকামল হোসেন জানান, এ ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হচ্ছে।

পড়ুন:সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ

দেখুন:সরকারী অফিসে কর্মকর্তার গোপন কক্ষ, রয়েছে অনৈতিক কাজের উপকরণও | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন