১০/০২/২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলী হোসেন। তিনি বলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের বাসিন্দা নজির মন্ডল জীবদ্দশায় তার তিন পুত্র—কহর উদ্দিন, নেপাসু ও মনহরের মধ্যে ৪ দশমিক ৮৯ একর জমি পারিবারিকভাবে বণ্টন করে দেন। এর মধ্যে নেপাসু ১ দশমিক ৬৩ একর জমির মালিক হন। পরবর্তীতে নজির মন্ডল তিন কন্যা—কাপাসি বিবি, বাতাসি বিবি ও গেন্দি বিবি এবং স্ত্রী কিমনযান বিবিকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন।

আলী হোসেন অভিযোগ করেন, পরবর্তী সময়ে উক্ত জমি নজির মন্ডলের স্ত্রী ও কন্যাদের নামে সরকারি রেকর্ড (আরওআর) অনুযায়ী লিপিবদ্ধ হয়। সেই সূত্রে তিনি ও তার অন্যান্য ভাই-বোনরা আইনগত ওয়ারিশ হিসেবে জমির মালিক হন। কিন্তু তার মামা আব্দুল মান্নান মন্ডল , ইজ্জত আলী মন্ডল, ইয়াকুব আলী মন্ডল, শাহ আলম বুদু ও বেনজির আহমেদ মধু তাদের প্রাপ্য অংশের বাইরে জমি অবৈধভাবে দখল করেন এবং জাল দলিল তৈরি করে আদালতে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, আদালতে ওই দলিল জাল প্রমাণিত হলেও পরবর্তীতে ধান, মরিচ ও বেগুনের ক্ষেতে ক্ষয়ক্ষতির মিথ্যা অভিযোগ এনে আবারও মামলা করা হয়। বর্তমানে অভিযুক্তরা তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং হয়রানিমূলকভাবে পাঁচটি মামলা দায়ের করেছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আলী হোসেন তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বুঝিয়ে দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন