বিজ্ঞাপন

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল, আরিফুলকে প্রার্থী করার আহ্বান

দলের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় মিরপুরের ঢাকা-১৪ আসনে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

মিছিলে ঢাকা-১৪ আসন থেকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার আহ্বান জানান মিরপুরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার (০৭ নভেম্বর) বিকাল চারটায় রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শাপলা- শাপলা’, ‘এনসিপির মার্কা, শাপলা মার্কা’, আরিফ ভাইয়ের মার্কা, শাপলা মার্কা’ মিরপুরের মার্কা, শাপলা মার্কাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নির্ধারিত হয়েছে। এ আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন-এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, মহানগর সমন্বয় কমিটির সদস্য সরদার আমিরুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদ ভূঁইয়া, এনসিপির শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মিরপুর মডেল থানার প্রধান সমন্বয়কারী তানভির আহমেদ, কাফরুকের প্রধান সমন্বয়কারী সাব্বির সাকির, পল্লীবী থানার প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমাসহ ছাত্র, যুব ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন