23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মিরসরাইয়ে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৈঠকের মধ্যে আপন ভাগিনার (বোনের ছেলে) ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদকে (৪৫) হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। ঘটনার পর থেকে ভাগিনা শাহীন আলম পলাতক রয়েছে।

ভাগিনা শাহীন আলম একই বাড়ির মো. হালিমের ছেলে। হারুনের দুই সন্তান রয়েছে। সে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন পূর্বে ছুটিতে দেশে এসেছে।

নিহত হারুনের জেঠাত ভাই মো. আনোয়ার হোসেন বলেন, আমার চাচা সেকান্দার একটি জায়গা আমার চাচাতো ভাই হারুন ও তার বোন শাহানার সাথে হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের মিমাংসার জন্য বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠকে বসেছি। বৈঠকে বোন ভাগিনার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগিনাকে মামা একটি চড় দেয়। এরপর ভাগিনা ঘরে গিয়ে চুরি এনে কিছু বুঝে উঠার আগেই মামার বুকে ছুরিকাঘাত করে। এরপর আমরা গাড়ি দিয়ে দ্রুত মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎক ডা. রুম্মান জানান, ভিকটিমকে হাসপাতালে আনার পর পরীক্ষা নিরিক্ষা করে দেখি, হাসপাতালের নিয়ে আসার পূর্বে মারা গেছে। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের আঘাত রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশের তিনটি টিম আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। নিহত হারুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিএন্ডএফ ব্যবসায়ী নুর নবী ভূইয়ার বিরুদ্ধে দুদকে অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন