১৪/০২/২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,নৌ সদস্যসহ নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছে বাসের আরো ১০জন বাস যাত্রী।

বিজ্ঞাপন


শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ধূমঘাট ফরেষ্ট অফিসের নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে নাফিজ আহমেদ (১৭) নামের একজন নৌ সদস্য রয়েছে। সেই জেলার মিরসরাই থানার মজদিয়া গ্রামের নুর আলমের ছেলে ।বাকিরা হলেন,জেলার চাদগাঁও থানার রিয়াজ উদ্দিন সড়ক এলাকার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কাতলামারী এলাকার মৃত নয়া বেপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়।

মূলত দাড়িয়ে থাকা ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি ধাক্কা দেয়। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- কুমিল্লায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১২

দেখুন- তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা খু/ন, নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন