বিজ্ঞাপন

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নিজের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। 

এসময় চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

এছাড়া মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দেন তারেক রহমান।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল জানায়, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ন্যাশনাল নিউরো সায়েন্স বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।

পড়ুন: ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে নিহত ২ প্রবাসী শ্রমিক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন