19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মির্জা ফখরুলের বক্তব্যকে ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণ’ দাবি করে জামায়াতের প্রতিবাদ

‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেছেন, সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’ এর সাথে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়।

এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি— যোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এই বক্তব্য মির্জা ফখরুলের হয়ে থাকলে জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য আহবান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারও কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনও সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।

জামায়াতে ইসলামীর রাজনীতি ও সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : অপপ্রচার চালিয়ে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে : রিজভী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন