বিজ্ঞাপন

‘মি. ডোনাল্ড ট্রাম্প, আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ফেসবুকে ইরান মিলিটারে ও এক্সে (সাবেক টুইটর) ইসলামিক রিপাবলিক অফ ইরান একটা বার্তা দিয়েছে। 

বিজ্ঞাপন

‘মি. ডোনাল্ড ট্রাম্প, আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন’

এরমধ্যে বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বক্তব্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন।’

এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কবর্তা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত!’, তবে কেন ছাড়া উচিত, তা তিনি উল্লেখ করেননি।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘ইরানকে যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!’

বিশ্লেষকদের ধরণা, ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরান মিলিটারির ফেসবুক ও ইসলামিক রিপাবলিক অফ ইরানের এক্স আইডি থেকে এমন পোস্ট করা হয়েছে।

ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অনেক মানুষ। তবে গত কয়েক দিনের মতোই তেহরানের রাস্তাঘাট এখনো যানজটে ঠাসা। ইরান-ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন