চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বেপজা গেইট সংলগ্ন ৩০০ ফিট সড়ক ইকোনমিক জোন এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহ জালাল নামে এক ব্যবসায়ী তার দোকানে ২টি ড্রাম ও কিছু খুচরা বোতলে প্রায় ২৫০ লিটার ডিজেল মজুদ করে রেখেছিলেন এবং তা অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। তাই তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ডিজেল গুলো তিনি বেজা শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কেভেটর, ট্রাক, জেনারেটর ও অন্যান্য যানবাহনের কাছে সরবরাহ করতেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি সম্পূর্ণরূপে আইনবিরোধী। এতে সাধারণ ভোক্তা প্রতারিত হয় এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়। আমরা নিয়মিতভাবে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

