28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ- ইন্জিনিয়ার মোসলেম উদ্দিন

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোসলেম উদ্দিন বলছেন, আওয়ামী লীগের একটি মেশিন ছিল সেখানে তারা মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানাতেন আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন।যারা সাড়ে ১৬ বছর ভারতের কথায় দেশ চালাতো তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সম্পদ। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্বরণ করবে। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আযোজনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই দেশ আর ভারতের পিসক্রিপশনের চলবে না। দেশে মানুষ যে সিদ্ধান্ত নিবে সেইভাবে দেশ চলবে। দেশের মানুষের অধিকার আদায়ে মৃত্যুর আগ পর্যন্ত আমরা মাঠে থাকব।

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত কাউন্সিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদার। এতে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ সভাপতি ও রংপুর অঞ্চল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এমএ সবুর, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডলসহ অনেকেই।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলার শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশ গ্রহন করেন।পরে মোঃ নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠিত হয়।

পড়ুন: বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

দেখুন: জুলাই গণ*হ*ত্যা*র মামলায় আসামি হলেন সাবেক আইজিপি মামুন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন