বিজ্ঞাপন

মুগদার ধুঁকতে থাকা সড়ক : বছরের পর বছর জনর্দুভোগে মানুষ

গর্তে পড়ে দুর্ঘটনা, ধুলোয় আক্রান্ত শিশু, এমনকি বাধা পড়ছে রোগী আনা-নেওয়াতেও। কাজ চলছে রাস্তা প্রশস্ত কিংবা সংস্কারের, তবে ধীরগতিতে বছরের পর বছর। এদিকে দিনের পর দিন অতিষ্ঠ, রাজধানীর মুগদাবাসী।

বিজ্ঞাপন

ধুলোমাখা বাতাস, পায়ের নিচে কাদা আর সামনে বিশাল গর্ত। ঢাকার মুগদা থেকে মান্ডা ব্রিজের মাত্র আধা কিলোমিটার, এই সড়কে প্রতিদিন হেঁটে পার হন লাখো মানুষ।

খুঁড়ে ফেলা রাস্তার দুই পাশে ছড়ানো, নির্মাণসামগ্রীর ভিড়ে বেহাল দশা। কাজ চলছে ঠিকই, তবে ধীরগতিতে। নিত্যদিনের ভোগান্তিতে মতিঝিল অফিস পাড়ায় কর্মরত কয়েক হাজার মানুষ।

অল্প বৃষ্টিতেই গর্তে জমে পানি, দুর্গন্ধেও স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। এদিকে প্রতিদিনই ঘটছে ছোট-বড়  দুর্ঘটনা। মুগদা হাসপাতালের সামনের সড়কের অবস্থাও বেহাল। খানাখন্দে ভরা এই পথে রোগী হাসপাতালে পৌঁছাতে হয়ে পড়ে আরও অসুস্থ।

ভাড়াটিয়ারা একে একে ছাড়ছেন এলাকা বেহাল রাস্তা, ব্যবসার ধস, আর গ্যাস সংকট জেদের কারণ হয়ে উঠেছে বাসিন্দাদের। প্রভাব পড়ছে বাড়িওয়ালাদের উপরও।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, ১৭ ফুট রাস্তা প্রশস্ত করে করা হবে ৫০ ফুট। থাকবে ৪০ ফুট মূল রাস্তা আর দুই পাশে পাঁচ ফুট করে ফুটপাত। তবে  জনগণের চাওয়া, কাজ হোক দ্রুত, কমুক ভোগান্তি।

পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্টারিং চালক নিহত

দেখুন: জরুরি ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করার অনুরোধ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন