মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বসতবাড়ির পেছনে গাঁজার চাষের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মোনাখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি দল অভিযানে নামে। অভিযানে বুলবুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির বসতঘরের পেছনে, টয়লেট সংলগ্ন স্থান থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গাছগুলোর মোট ওজন আনুমানিক ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।
এ ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালিক বুলবুল হোসেনকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের ধারণা, গোপনে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গাঁজার চাষ চলছিল। তবে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি প্রকাশ্যে আসে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
পড়ুন: মেহেরপুরে গ্রিন স্কুল ক্লিন স্কুল প্রতিযোগিতার উপকরণ সামগ্রী হস্তান্তর
এস/


