১০/০২/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুড়ি পার্টিতে গিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

জামালপুরে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার ( ৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত কিশোরের নাম জিহাদ (১৬)। সে জামালপুর সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরুজ আহমেদের সন্তান।

নিহত জিহাদের চাচাতো ভাই সাকিব জানান, মাগরিবের নামাজের পর তাদের এক আত্মীয়ের নতুন বাড়ির পাশে সবাই মিলে মুড়ি পার্টির আয়োজন করে। তুচ্ছ কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না এবং সাইদ নামে দুই তরুনের হাতাহাতি হয়। এসময় হঠাৎই মুন্না জিহাদের পিছন থেকে গিয়ার চাকু ঢুকিয়ে দেয়। গুরুতর আহত জিহাদকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুন্না এবং সাইদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাকিব।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তার দায়িত্ব পালনে তৎপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে ২ টি আসনে ২১ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন