২৫/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, সড়ক অবরোধ

মুন্সিগঞ্জ সদরে প্রশিক্ষণরত একটি পিকআপ ভ্যানের চাপায় ফারহান ফয়সাল (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাত ৭টার দিকে মিরকাদিম পৌরসভার গোয়ালগুর্ণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহান যমুনা ব্যাংকের আদলী শাখার স্টাফ ছিলেন। তিনি টঙ্গীবাড়ি উপজেলার মোহাম্মদ কাশেমের ছেলে এবং যমুনা ব্যাংকের চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদের ভাতিজা।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ফারহান কয়েকজনের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রশিক্ষণরত পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী চালক ও প্রশিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে একটি বাড়িতে আটকে রাখে। রাত ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আটক দুজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

পরে এই ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও এলাকাবাসী রাত সোয়া ৯ টার দিকে  মুন্সিগঞ্জ–ঢাকা সড়কের সিপাহীপাড়া চৌরাস্তা মোড়ে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে অবরোধকারীরা পুলিশের একটি গাড়িতে  ভাঙচুর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন