33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন-মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয় জনগণ তাদের হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় এবং অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ মোঃ ফিরোজ কবির জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় পক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পড়ুন- ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল

দেখুন- নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন