মুন্সীগঞ্জে লৌহজংয়ে বিদেশি খেলোয়াড়দের খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমিয়েছে। দর্শকসংখ্যা এতটাই বেশি ছিল যে মাঠে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে গাছে উঠে খেলা উপভোগ করে দর্শকরা। এই ঘটনাটি মুন্সীগঞ্জের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এ দৃশ্য লক্ষ্য করা গেছে। শুক্রবার (২০-জুন) বিকেলে উপজেলার কলমা হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

বিদেশি খেলোয়াড়দের আগমন স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। বৃষ্টি উপেক্ষা করে খেলার শুরুর বহু আগে ব্যাপক উৎসাহ নিয়ে নারী-পুরুষ মিলে দূর-দূরান্ত থেকে ছুটে আসে খেলা উপভোগ করতে।
ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কলমা ইউনিয়ন একাদশ ও হলদিয়া ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে ০৩-০২ গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চাম্পিয়ন হয়। রানার্সআপ হন হলদিয়া ইউনিয়ন একাদশ। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলারা (অপু)।


