২৬/০২/২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত শিশু, ঢাকায় প্রেরণ

মুন্সীগঞ্জ সদরে আলু ক্ষেতে পরে থাকা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৮) এক শিশুর হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের চরাঞ্চল সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির পিতা আল আমিন জানান, দুপুরে আমাদের অজ্ঞাতসারে খেলতে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারিদিকে রক্ত আর আমার ছেলে পড়ে আছে। এসময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেচিয়ে হাসপাতালে নিয়ে আসি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি।

আহত মোস্তাকিম (৮) মুন্সিকান্দি এলাকার আল আমিনের পুত্র।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সীগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় নিহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন