বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ আছর জেলা শহরের কৃষিব্যাংক এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচবার নির্বাচিত সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল হাই এবং জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান সিনহার সুস্থতাও কামনা করা হয়। এর আগে, একই স্থানে শতাধিক মাদরাসা শিক্ষার্থী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো. শহীদুল ইসলাম শহীদ, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদত হোসেন সরকার, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, শহর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক মো. জসিমউদ্দিন, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, যুবদলের সাবেক সদস্যসচিব মু. মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন