১২/০২/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ব্লকেড: পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গমুখী যান চলাচল বন্ধ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানার সামনে অবস্থান নিয়ে অবরোধ করে স্থানীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা।

এতে সেতুতে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে নেতাকর্মীরা বিকেল ৬ টার দিকে মহাসড়ক থেকে সরে গিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,কর্মসূচির ঘোষনা করার পর বিকাল ৫ টার দিকে তারা পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গমুখী লেনে অবস্থান নেয়। এতে যান চলাচল বিঘ্নিত হতে থাকে। পরে বিকাল ৫টার দিকে দক্ষিণ ওই সড়ক হয়ে পদ্মা সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে দক্ষিণবঙ্গের যাত্রীরা। পরে ৬ টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ইব্রাহিম নিরব জানান, মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় ব্লকেড প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রায় ১ ঘন্টা দক্ষিণবঙ্গমুখী যান চলাচল বন্ধ ছিলো। আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: সংকটে জর্জরিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক নেই, অস্ত্রোপচার বন্ধ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন