মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দয়হাটা এলাকায় বিএনপির এক গ্রুপের উপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে (বাদ মাগরিব) দেউলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদের ভেতর এঘটনা ঘটে। মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটায় এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের শাশুড়ীর জানাজায় অংশ নিতে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু দয়হাটা এলাকায় আসেন। এসময় মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহর সমর্থক ও উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলাম তার পথরোধ করেন। পরে সপু মোটরসাইকেলযোগে জানাজাস্থলে পৌঁছান। জানাজা শেষে তিনি নামাজ পড়তে দয়হাটা বায়তুল আমান জামে মসজিদে গেলে তরিকুল ইসলাম ও তার অনুসারীরা সপুর সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময়ও হামলার পুনরাবৃত্তি ঘটে। এতে সপুর দু’জন সমর্থক আহত হন।
ঘটনার পরপরই শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পড়ুন : http://মুন্সীগঞ্জে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত – ১


