১৯/০২/২০২৬, ১৪:৫৬ অপরাহ্ণ
32 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৪:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মার্কেট দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও এলাকাবাসী ঢাকা-দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকালে উপজেলার বালাশুর বাজারে নির্মাণাধীন ‘তমি মার্কেট’-এর সামনে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা।

নিহত ব্যক্তির নাম মো. আলমগীর (৫০)। তিনি বালাশুর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন—তমিজউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তুষার (২৪) ও আব্দুর রহমান (২৩)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর ও তার ভাই তমিজউদ্দিন যৌথভাবে বালাশুর বাজার এলাকায় একটি মার্কেট নির্মাণ শুরু করেন। তবে ওই জমির মালিকানা দাবি করে স্থানীয় হান্নান হাজী, মানিক ও তাপস ওয়ারিশ আদালতে মামলা করেন। মামলায় ব্যর্থ হয়ে তারা নির্মাণাধীন মার্কেটটি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ।

সকালে হান্নান হাজী ও মানিক তাদের সহযোগীদের নিয়ে মার্কেট দখল করতে গেলে আলমগীর বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে স্বজনদের ওপরও হামলা চালানো হয়।

আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসপাতাল গেটের সামনে আলমগীরের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বালাশুর এলাকায় হান্নান হাজীর একটি মার্কেটের সামনে অগ্নিসংযোগ করা হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পড়ুন: তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ শিক্ষার্থীদের, তীব্র যানজট ও ভোগান্তি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন