বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: অভিযুক্ত কর্মচারীর অপসারণে ৭ দিনের আলটিমেটাম

মুন্সীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং অভিযুক্ত সরকারি কর্মচারীর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রোববার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ  মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে সাংবাদিকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে অভিযুক্ত কর্মচারীকে বরখাস্ত এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি মানা না হলে জেলার সব সরকারি দপ্তরের সংবাদ বর্জন করার ঘোষণা দেন সাংবাদিকরা। 

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান গত ৩৮ বছর ধরে একই কর্মস্থলে থেকে জেলায় দুর্নীতির জাল বিস্তার করেছেন। একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তাঁর কাছে জিম্মি হয়ে আছে।

​মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট ভিডিও প্রমাণ থাকার পরও এক মাসেও ব্যবস্থা নেওয়া হয়নি। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যাব।

​সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, চিহ্নিত এই দুর্নীতিবাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মুন্সীগঞ্জের সকল সংবাদকর্মী কলম বিরতিতে যেতে বাধ্য হবেন।

সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু বলেন, অল্প সময়ের মধ্যে মিজানকে চাকরি হতে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। নয়ত প্রশাসন ও সংসদ সদস্যের সকল সংবাদ উপস্থাপন করা বন্ধ করে দেওয়া হবে।

​সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক  সুজন হায়দার জনি বলেন, মামলা প্রত্যাহারের দরকার নেই, এই মামলা আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে শেষ করব।

এসময় আরও উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মাহবুব আলম লিটন, জসিম উদ্দিন দেওয়ান সাবেক সাধারণ সম্পাদক ভবতোশ চৌধুরী নুপুর, প্রমুখ।

উল্লেখ্য মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওয়ের ঘটনায় সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা ঘটে। গত ১০ মার্চ স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকায় ওই দুর্নীতির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। এর জের ধরে এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক মুন্সীগঞ্জের সময়ের সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক ‘বাংলাদেশ প্রতিনিধি’র জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে মামলা করেন অভিযুক্ত মিজানুর রহমান। মূলত দুর্নীতির তথ্য প্রকাশ করায় সাংবাদিকদের হেনস্তা করতেই এই পাল্টা মামলা করা হয়েছে বলে সাংবাদিকদের অভিযোগ।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সীগঞ্জে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন