মুন্সীগঞ্জের মানিকপুরে আব্দুল হালিম মীরের বসতবাড়িতে অভিযান চালিয়ে পাইপগান, একশ রাউন্ড সটগানের গুলি ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আব্দুল হালিম মীরের চারতলা ভবনে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, একশ রাউন্ড সটগানের গুলি, তিনশ পিস ককটেল তৈরির কৌটা, একটি চাপাতি, একটি কুড়াল এবং নগদ তিন লাখ টাকা জব্দ করা হয়।
অভিযান চলাকালে বাড়ির মালিক আব্দুল হালিম মীর ও তার দুই ছেলে সোহেল মীর ও শফিকুল মীরকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।”
তিনি জানিয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারতে প্রথম বরফ এসেছিল কিভাবে?
ইম/


