১০/০২/২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুন্সীগঞ্জে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার থানারপুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিজ্ঞাপন

‘মুন্সীগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি শহরের থানারপুল এলাকা থেকে শুরু হয়ে সুপারমার্কেট প্রদক্ষিণ করে কাচারি শহীদ মিনারে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা ভারতের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পড়ুন- নাটোরে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

দেখুন- দুই আসনে তারেক রহমান: তিন আসনে খালেদা জিয়ার বিকল্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন