১৫/০২/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে সিএনজি–বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রাসেল কবির (৪২) নামের এক ব্যবসায়ী।

নিহত রাসেল কবির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাহী মহল্লা এলাকার বাসিন্দা। তিনি একটি চা-পানের দোকান পরিচালনার পাশাপাশি মুন্সীগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠানো হয়েছে।

পড়ুন:ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন