বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ শহরের বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকালে সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ভবনের স্যুয়ারেজ লাইনসহ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার ও উপরের ঢাকনা লাগানোর সময় প্রথমে এক শ্রমিক ভেতরে নামেন। ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারের জন্য আরও দুই শ্রমিক ভেতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মেশিনের সাহায্যে ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে তিনজনেরই মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই তবে তার আগেই তিন শ্রমিকের মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন: রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: ফাইনালের শিরোপা কার? সিলেট নাকি কুমিল্লার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন