মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় আরবী (৬) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরবী সিকদারবাড়ি মহিলা মাদরাসার নূরানী শাখার ছাত্রী এবং রান্ধুনীবাড়ি এলাকার মো. আলমগীরের মেয়ে।
টঙ্গীবাড়ি থানার ওসি সাইফুল আলম জানান, বেতকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বেতকা যাওয়ার পথে ছাত্রী আরবীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
পড়ুন: ঝিনাইদহ সীমান্তে ভারতে গমনকালে আটক ৪
দেখুন: যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ
ইম/


