১২/০২/২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ যুবদলের সদস্য সচিবের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।

রবিবার বিকেল ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কোন ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অবৈধভাবে মাসুদ রানার পদ স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশে “নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের” কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো অভিযোগ স্পষ্ট করা হয়নি।

নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে দলের হয়ে নিবেদিতভাবে কাজ করেছেন মাসুদ রানা। তার বিরুদ্ধে এমন আদেশে তারা হতাশ। অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বাতিল না হলে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন :মুন্সীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন