১২/০২/২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিএনপিকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক নারীর ধর্ষণের ঘটনায় বিএনপির নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি।
রোববার (২৯ জুন) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে একটি পার্টি সেন্টারে উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।

তিনি বলেন, অভিযুক্ত ফজর আলী মুরাদনগর উপজেলার ১১নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার দেহরক্ষী হিসেবে এলাকায় পরিচিত। তিনি একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী এবং দলটির নানা মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা বলেন, আওয়ামীলীগ ও এনসিপির কিছু নেতা রাজনৈতিক উদ্দেশ্যে ও ব্যর্থতা আড়াল করতে পরিকল্পিতভাবে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

নেতারা আরও বলেন, একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের নামেও মিথ্যা অভিযোগ ছড়িয়ে দিয়ে মূল অপরাধীকে আড়াল করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে। অতীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা, হামলা ও হয়রানি হয়েছে। এখন ধর্মীয় সংখ্যালঘু ইস্যুকে হাতিয়ার করে নতুনভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে।

এ ধরনের ঘৃণিত অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকসহ সব সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, মুরাদনগরের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং মুরাদনগর উপজেলা বিএনপি এ বর্বরোচিত ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তি কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মুরাদনগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কাজী তাহমিনা আক্তার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন