১০/০২/২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুরাদনগরে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

কুমিল্লার মুরাদনগরে যৌতুকের দাবিতে তানজিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে প্রকাশ্য দিবালোকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর সদর এলাকার গোমতী ব্রিজের বেড়িবাঁধ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘাতক স্বামীর নাম রুবেল (৩২)। সে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে। নিহত তানজিনা ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তানজিনাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত রুবেল। নির্যাতনের মাত্রা সইতে না পেরে গত সোমবার (২২ ডিসেম্বর) তানজিনা নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে এবং যৌতুকের দাবিতে আরও ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে রুবেল তার স্ত্রীকে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরপরই উপস্থিত লোকজন সাহসিকতার সঙ্গে ধাওয়া করে ঘাতক রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান,ঘাতক রুবেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

পড়ুন: জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

দেখুন: ঘরের চালায় ঢিল, চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে হ/ত্যা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন