০২/০৩/২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুসলিম ভূখণ্ডে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

মুসলিম ভূখণ্ডে চলমান ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকালে ফেনী শহরে জেলা শাখার আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ক্বারী আবু বকর ছিদ্দীক।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা জসিম উদ্দীন, মুফতী আব্দুর রহমান, মুফতী মামুনুর রশীদ, মাওলানা আব্দুল হক ও মাওলানা ইয়াসিন।

এসময় বক্তারা মুসলিম ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব ও বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদ, খেলাফত ছাত্র মজলিস জেলা সভাপতি মুহাম্মাদ ইসহাক, সিনিয়র সহ-সভাপতি হাকীম মাওলানা আমীর হোসাইন, সহ-সেক্রেটারি মাওলানা ইউছুফ ধৌলতপুরী, মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমামুদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী মাসুম বিল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন