ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত রাঙামাটির সন্তান উক্য চিং মারমা মারা গেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, উক্যচিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা।

উক্যচিং মারমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মাসি (খালা) নেলী মারমা। তিনি জানান, শিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে গিয়ে আজ লাশ হয়ে ফিরছে আমার বোনের ছেলে। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। এ ঘটনায় তার শরীরের বৃহদাংশই দগ্ধ হয়।
পড়ুন: বিমান বিধ্বস্ত : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাঙামাটির সন্তান উক্যচিং মারমা
এস/


