২৫/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নিহত মো.আমিন উল্লাহ (৬০) উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মনু মিয়ার ছেলে এবং পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।    

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে, একই দিন সকাল ৯ টারদিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় জানা যায়, বৃহস্পতিবার সকালে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যায়। ওই সময় ছোট  ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যাহকে বুকে আঘাত করে। তাৎক্ষণিক বাড়ির লোকজন গুরুত্বর আহত আমিন উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হযরত আলী মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আব্দুল মোতালেব ঘটনার পর পরই পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন:প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা : প্রেমিক বাধনের মৃত্যুদণ্ড

দেখুন:ক্রায়োনিক্স ল্যাবে মৃত মানুষ হবে জীবিত | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন