ময়মনসিংহের তারাকান্দা-ফুলপুর-হালুয়াঘাট সড়ক এখন মৃত্যুফাঁদ। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঝরছে তাজা প্রাণ। সরু রাস্তা, অতিরিক্ত চাপ আর অনিয়ন্ত্রিত চালক- সব মিলিয়ে সড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা বলছেন, শুধু এটি নয়, জেলার বেশিরভাগ রাস্তাই রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়।
সরু রাস্তা, অতিরিক্ত যানবাহনের চাপ এবং অপেশাদার চালকদের কারণে, চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ময়মনসিংহের তারাকান্দা-ফুলপুর-হালুয়াঘাট সড়ক। শুধু এটি নয়, জেলার বেশিরভাগ রাস্তাই রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়।
এর মধ্যেই গত শুক্রবার ফুলপুর-তারাকান্দা সড়কে মর্মান্তিক এক দুর্ঘটনায় যায় ১১ প্রাণ, আহত হন অনেক যাত্রী। এর একদিন না যেতেই একই সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মারা যান দুজন।
সপ্তাহজুড়ে এই পরিস্থিতির অন্যতম কারণ সড়কটিতে তিনচাকার অবৈধ যানের দৌরাত্ম। সেই সাথে রয়েছে অপেশাদার চালকদের অনিয়ন্ত্রিত গতির খেলা। এসব যান ও চালকদের বেশিরভাগেরই নেই বৈধ কাগজপত্র।
তারাকান্দার মতই পুরো ময়মনসিংহজুড়ে সাম্প্রতিক সময়ে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। জেলার বেশিরভাগ রাস্তাই এখন ঝুঁকিপূর্ণ।
সড়ক বিভাগের তথ্য অনুযায়ি, গত একমাসে শুধু তারাকান্দা-ফুলপুর সড়কেই প্রাণ গেছে ৪০ জনের। বহু পরিবারের আনন্দ আর স্বপ্ন রূপ নিয়েছে শোক আর শূন্যতায়।
দীর্ঘদিন ধরেই সড়কগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে অজানা কারণে সড়কের এই অনিয়ম নিয়ন্ত্রণ করতে, বারবারই ব্যার্থ হচ্ছেন সংশ্লিষ্টরা। সংকট নিরসনে তাই অন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এনএ/


