২৬/০২/২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যৌথবাহিনীর অভিযানে মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন

কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে আটক যুবদল নেতা মো: তৌহিদুর রহমানের (৪০) মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মো: তৌহিদুর রহমান (৪০) একই দিন বেলা সাড়ে ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

এতে আরও বলা হয়, ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএ/

দেখুন: এবার সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়হামের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন