বিজ্ঞাপন

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৯ ডিগ্রি

টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। উত্তরের শীতল বাতাস ও হাড়কাঁপানো শীতে তীব্র ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার।

এর আগের দিন শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য, উত্তরের শীতল বাতাসের প্রবাহ এবং বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে শীতের অনুভূতি কয়েকগুণ বেড়ে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষরা। হাড়কাঁপানো শীতে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেককে রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে।

পড়ুন: হাদির ওপর হামলা: রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন