মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে ছোট শহর এসকারসেগার কাছে ঘটে।
তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়, যা এখনও চলছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই ৩৮ জনের মৃত্যু হয়। বাসটির দুই চালক ও ট্রাকের চালকও প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মেক্সিকো স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
প্রদেশের এসকার্সেগা শহরের কাছে একটি ট্রেলার (বড় ট্রাক) এর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এর ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়, যা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। রয়টার্সের প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বাসটি পুরোপুরি পুড়ে গেছে এবং শুধু ধাতব কাঠামো অবশিষ্ট রয়েছে।
বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিলো। গন্তব্যে যাওয়ার পথে বাসটি একটি ট্রেলারের এর সঙ্গে সংঘর্ষ হয়।
তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ১৮টি মরদেহ শনাক্ত করা গেছে, তবে আরও অনেক নিখোঁজ রয়েছেন। রাজ্য সরকার জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও বাসের গতি সীমা মেনে চলছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
দেখুন:মেক্সিকো উপসাগরের নাম বদল, পাত্তা দিচ্ছে না কিউবা-মেক্সিকো |
পড়ুন:মেক্সিকো-কানাডা-চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ
এসএম/ইম


