32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি : এক মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৬ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৬ যাত্রী নিখোঁজ রয়েছেন। আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। স্থানীয় জেলেরা শুরু থেকেই উদ্ধারকাজে অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে দুটি ট্রলার আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন