বিজ্ঞাপন

মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি, পুলিশসহ নিখোঁজ ৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারটিতে থাকা এক পুলিশ সদস্যসহ ৬ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এ ঘটনায় উদ্ধারের পর একজন মারা গেছেন।

শনিবার বিকেলে হাতিয়ার হরণী ইউনিয়নের করিম বাজার ঘাটের সন্নিকটে ডুবার চর নামক স্থানে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে ৩ পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে ট্রলারটি করিমবাজার থেকে আধা কিলোমিটার দূরত্বে ডুবারচর নামক স্থানে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে ডুবে যায়। তাৎক্ষণিক বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানানো হয়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৩ যাত্রীকে পাশের ট্রলারগুলো উদ্ধার করে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন। নিখোঁজ ৬ যাত্রীর মধ্যে আরও এক পুলিশ সদস্য রয়েছেন বলেও জানান ওসি। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে একজন মারা গেছেন।

নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশ উদ্ধার কাজ পরিচালনা করছে।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে দুর্ভোগ-আতঙ্ক

দেখুন: নোয়াখালী-কুমিল্লা সড়কে বদলে যাবে জীবনযাত্রায় মান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন