মেঘনা নদী থেকে ৬ হাজার ৩৪০ বস্তা সার সহ ছিনতাই হওয়া একটি বাল্কহেড ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার কাইতলা থেকে নৌ পুলিশের একটি বাল্কহেডটি জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৭ অক্টোবর মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ৬ হাজার ৩৪০ বস্তা ডিএপি সার নিয়ে একটি বাল্কহেড সুনামগঞ্জের উদ্দ্যেশ্যে রওনা করে। এতে সার ডিলারের একজন প্রতিনিধি এবং কয়েকজন শ্রমিক ছিলেন। ৮ অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মানিকনগরে সার বোঝাই বাল্কহেডটি যাত্রাবিরতি করা হয়। এরপর দিনও ইঞ্জিন সমস্যার কারণে বাল্কহেডটি প্রথমে বন্ধ রাখা হয়। পরে বাল্কহেডটি রওনা দিলে কিছুদিন দূর যাওয়ার পর একটি ট্রলার এসে বাল্কহেডটিতে দুজন উঠে। তারপর ডিলারের প্রতিনিধি সহ শ্রমিকদের ট্রলারে উঠিয়ে ফেলে। ট্রলারের সাথে বাল্কহেডটি বেধে ঘুরতে থাকে। পরদিন ১০ অক্টোবর ডিলারের প্রতিনিধি সহ অন্যান্যদের নামিয়ে দিয়ে সার বোঝাই বাল্ক হেডটি নিয়ে যায়। আমাদের বিষয়টি অবগত করলে নৌ পুলিশ অভিযান শুরু করে। পরে নবীনগরের কাইতলা এলাকায় শনিবার রাতে বাল্কহেডটি আটক করা হয়। বাল্কহেড ও একটি গোডাউন থেকে সার গুলো পাওয়া যায়।
তিনি আরও জানান, রোববার সকাল থেকে সারের বস্তা গুলো গননা চলছে। এই ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। তাদের আটকে অভিযান চলছে।
পড়ুন: ইন্দুরকানীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন
দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ
ইম/


