বিজ্ঞাপন

মেট্রোরেলে দুর্ঘটনা : নিহতের পরিবার পাবে ৫ লাখ, কর্মক্ষম থাকলে দেওয়া হবে চাকরি

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি যদি থাকে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

বিজ্ঞাপন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে সরকার। বিয়ারিং পড়ে নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের লাশ দেখতে গিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, এ ঘটনাটা কি নাশকতা, নাকি নির্মাণত্রুটির কারণে হয়েছে, সেটা খুঁজে বের করতে সেতু বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের এ কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক, এমআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক, সড়ক বিভাগের একজন প্রকৌশলী ও মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালক থাকবেন।

এই মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, নিহত আবুল কালামের দাফনকাফনের সব ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষ করবে। তাঁর পরিবারকে ৫ লাখ টাকার অর্থসহায়তা দেওয়া হবে। ওদের পরিবারে যদি কর্মক্ষম কেউ থেকে থাকে, তাহলে যোগ্যতা অনুযায়ী তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।

পড়ুন : মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত, তদন্ত কমিটি গঠন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন