২৪/০২/২০২৬, ২২:০৬ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২২:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে একজন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনুষ্ঠিতব্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেপ্তারকৃতের নাম-নাজমুল এহসান নাঈম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২:০০ ঘটিকায় ময়মনসিংহ সদর এলাকা হতে ময়মনসিংহ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন সূত্রে জানা যায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটি অংশ পোস্ট করে অর্থের বিনিময়ে অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের জন্য প্রচারণা চালানো হচ্ছে। সেই পোস্টে দাবি করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন তাদের হাতে রয়েছে। যারা টাকার বিনিময়ে সেই প্রশ্ন সংগ্রহ করতে ইচ্ছুক তাদেরকে দ্রুত ইনবক্সে যোগাযোগ করার জন্য বলা হয়। পোস্টে উল্লেখ করা হয় প্রশ্নের মূল্য হিসেবে ১২ হাজার টাকা প্রদান করতে হবে। যার মধ্যে অগ্রিম ৬০০০ টাকা দিতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাকি ৬০০০ টাকা দিতে হবে। প্রশ্ন সংগ্রহের জন্য যোগাযোগের নিমিত্তে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও পোস্টে দেয়া হয়।

ডিবি সাইবার সূত্রে আরো জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির টিম দ্রুত এই ঘটনায় জড়িত প্রতারকের পরিচয় ও অবস্থান সম্বন্ধে নিশ্চিত হয়। পরবর্তী সময়ে আজ দুপুরে ময়মনসিংহ সদর এলাকা হতে প্রতারক নাজমুল এহসান নাঈমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত নাঈম ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গনিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে তার ফেসবুক পোস্টে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নের অংশ দিয়েছে তা ভুয়া। সে প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজটি করেছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এনএ/

আরও পড়ুন: খুলনায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন