২৪/০২/২০২৬, ৪:১৯ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২৪/০২/২০২৬, ৪:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন ওয়াসিম আহমেদ

মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াসিম আহমেদ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. একরামুল কবীর।

বিজ্ঞাপন

গতকাল বুধবার (৭মে) সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এ্যাসোসিয়েশনের প্রত্যেক্ষ ভোটে ২০২৫-২০২৭ দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার গোলাম কুদ্দুস। নির্বাচন কমিশনারের পরিচালনায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সাধারন সম্পাদকসহ ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ খান, মোহাম্মদ আবু আরিফ, যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে শামীম আল মামুন, সুজায়েত হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল করিম, এবং সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে এ কে এম জাহেদ হোসেন, ফজলে রাব্বি শুভ, মো. মোস্তফা কামাল এবং মোস্তাফিজুর রহমান।

এ্যাসোসিশনটির সভাপতি নির্বাচিত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ওয়াসিম আহমেদ। তিনি বলছেন এ্যাসোসিয়েশন সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি হার্টের রিংয় যাতে সুলভ মূল্যে পাওয়া যায় সেই চেষ্টাই করবেন তিনি।

এনএ/

দেখুন: পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন