২৪/০২/২০২৬, ১৫:২২ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৫:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভুয়া চিকিৎসা সেবা: মহেশপুরে দুই ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা মোড় সংলগ্ন বাকসপোতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।

বিজ্ঞাপন

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ভুয়া চিকিৎসা সেবা প্রদান এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট না থাকা সহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এ সময় ‘রানা মেডিসিন কর্নার’ নামের ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।

অন্যদিকে, ‘মেসার্স হাজেরা মেডিকেল’-এও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ডিগ্রিহীন একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখায়—এ অপরাধে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক ইকরামুল করিম, স্বাস্থ্য পরিদর্শক লিথুন রায়, মহেশপুর থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনও ধরনের অনিয়ম সহ্য করবো না। বাজারে ভুয়া ওষুধ কিংবা চিকিৎসা সেবা দিয়ে কেউ যেন জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

জনসাধারণের দাবি, এ ধরনের অভিযান যেন নিয়মিত পরিচালনা করা হয়, যাতে করে প্রতারণার শিকার হয়ে আর কারও জীবন বিপন্ন না হয়।

পড়ুন: বাড়ি দখল করতে বাবার হাত-পা ভেঙে রগ কেটে দিলো ছেলে

দেখুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ৯ স্বজনের নিয়োগ বাতিলে চিঠি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন