১৭/০২/২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৭/০২/২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেয়ে রাশাকে নিয়ে বিতর্ক, স্পষ্ট অবস্থানে রাভিনা

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। সম্প্রতি তার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও জল্পনা প্রসঙ্গে স্পষ্ট করেছেন মা রাভিনা। তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।

বিজ্ঞাপন

রাশার অভিনীত সিনেমা আজাদ–এর গান উয়ি আম্মা মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা তুলনামূলক আলোচনা। অনেকেই রাশার নাচ ও উপস্থিতির সঙ্গে অন্যান্য তারকা সন্তানদের তুলনা করতে থাকেন। এর মধ্যেই গুঞ্জন ছড়ায়-রাশাকে এগিয়ে রাখতে নাকি তাঁর টিম ইচ্ছাকৃতভাবে অন্য স্টার কিডদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছে।

এই অভিযোগ প্রসঙ্গে জুম স্পটলাইট–এ কথা বলতে গিয়ে রাভিনা ট্যান্ডন বলেন, “রাশার গান ‘উয়ি আম্মা’ প্রকাশের পর অনেকেই তাকে ট্রোল করেছিল।”

কন্যার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, “আমার পুরো কেরিয়ারে কখনোই কোনো পিআর ছিল না। আমাদের পরিবার এমন নয় যে আমরা নিজের বন্ধুদের সন্তানদের ছোট করব-যাদের আমরা ছোটবেলা থেকে বড় হতে দেখেছি।”

রাশা থাডানি অভিনয়ে অভিষেক করেছেন পরিচালক অভিষেক কাপুর–এর পরিচালনায় নির্মিত আজাদ সিনেমার মাধ্যমে। বক্স অফিসে ছবিটি প্রত্যাশিত সাফল্য না পেলেও ‘উয়ি আম্মা’ গানে তাঁর নাচ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে রাশা কাজ করছেন লাইকেই লাইকা সিনেমায়। এতে তাঁর সহশিল্পী অভয় ভার্মা। এই সিনেমার মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবেও অভিষেক হচ্ছে রাশার। ভালোবাসা, যন্ত্রণা ও বিশ্বাসকে কেন্দ্র করে নির্মিত ছবিটি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

পড়ুন:শাহনূরকে নিয়ে আয়োজন

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন