জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকী বাজারে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর গুদামে অনুমোদন ছাড়া ‘যমুনা’ ব্র্যান্ডের সার মজুদের অভিযোগ উঠেছে।
সোমবার বিকেলে দুটি ট্রাকে করে সার এনে মালিক প্র. শাহআলাম তার নিজস্ব গুদামে আনলোড করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায়, ইসলামপুরের এক ডিলারের নামে ডিও করা এসব সার ওই গুদামে আনলোড করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, তিনি নিয়মিত এভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি করেন। সরকারি বিধিমালা অনুযায়ী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অনুমোদিত ডিলার ছাড়া রাসায়নিক সার গুদামজাত ও বিক্রি করা আইনসম্মত নয়।
দীর্ঘদিন ধরে সে সার গুদাম জাত করে উচ্চ মোনাফায় বিক্রি করছেন। ফলে একদিকে সারের কৃত্রিম সঙ্কটের পাশাপাশি সঠিক সময় সার নিয়ে হতাশায় পরছেন কৃষকরা।
এ বিষয়ে ব্যবসায়ী শাহালমের নিকট জানতে চাইলে, তার লোকজন নিয়ে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন এবং বলেতে থাকেন আমি প্রশাসনের সাথে আলোচনা করেই এসব সার গুদামে এনে বিক্রি করি। তোমরা বলার কে?
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।
পড়ুন- মশার দৌরাত্ম্যে নাজেহাল পৌরবাসী: ড্রেনেজ সংস্কার ও নিয়মিত ফগিংয়ের দাবি স্থানীয়দের


