২৫/০২/২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেলেনি কাঙ্খিত স্বাধীনতা, বিকৃত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মুসা সাদিক। ৭১ এ দেশ মাতৃকার টানে অংশ নেন মুক্তিযুদ্ধে। সমুখ যুদ্ধে আহত হয়ে তৎকালীন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সমর সংবাদাতা হিসেবে কাজ করেন। জীবন সায়াহ্নে এসে আক্ষেপ, কাঙ্খিত স্বাধীনতা আজো মেলেনি। অভিযোগ, বার বার বিকৃত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস।

বিজ্ঞাপন

১৯৭১ এর জুন। দেশ জুড়ে যুদ্ধের ঘনঘটা। ২১ বছরের টগবগে যুবক মুসা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রতিদিনই দেশের নানা প্রান্তের খবর আসে। বাঙ্গালী অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছে পাক বাহিনীর বিরুদ্ধে। তখন মুসাও ঘরে বসে থাকেনি।

মুসা প্রশিক্ষণ নিয়ে নেমে পড়েন যুদ্ধের ময়দান। অংশ নেন বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে। জীবনের ঝুকি নিয়ে ঝাপিয়ে পড়েন পাক সেনাদের বিরুদ্ধে।

যুদ্ধের ময়দানে মৃত্যুর হাত থেকে ফিরে এসেও বসে থাকেননি। যোগ দেন তৎকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সমর সংবাদাতা ও কন্ঠযোদ্ধা হিসে যুদ্ধ শুরু করেন মুসা।

বাংলাদেশ সরকারের সাবেক সচিব এই বীর মুক্তিযোদ্ধা এখনও গবেষণা করছেন ৭১ এর ইতিহাস নিয়ে। তার লেখা বেশ কয়েকটি বই এখন মুক্তিযুদ্ধের দলিল। আক্ষেপ, বার বার বিকৃত করা হয়েছে ৭১ এর ইতিহাস।

যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছেন মুসা সাদিকের মতো হাজারো যোদ্ধারা, সেই স্বপ্ন আজো হয়নি পূরণ। তাই জীবন সায়াহ্নে এসেও দেশের জন্য কেদে ওঠে প্রাণ।

এনএ/

দেখুন: ‘এখনও বাক স্বাধীনতা আসেনি’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন